কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৭ জুন, ২০২৬ এ ০৫:০৮ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৭-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ৩০-১১-২০২৬
আইসিবি ইউনিট সার্টিফিকেট এর সম্মানিত ধারকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আইসিবি পরিচালনা বোর্ডের ১৩.০৬.২০০৫ তারিখে ৩০৫তম সভার সিদ্ধান্ত এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (সাধারণ) প্রবিধানমালা-২০১৭ এর ৩১ নং প্রবিধি-র ১১ নং উপ-বিধি অনুযায়ী ০৬ (ছয়) বছর অতিক্রান্ত সকল অদাবীকৃত লভ্যাংশপত্র বাজেয়াপ্তযোগ্য। সে প্রেক্ষিতে আইসিবি ইউনিট সার্টিফিকেট এর ২০১৯-২০২০ অর্থবছরে ইস্যুকৃত অদাবীকৃত লভ্যাংশপত্র আগামী ৩০.০৬.২০২৬ তারিখের মধ্যে সংগ্রহপূর্বক নগদায়ন করতে হবে। অন্যথায়, ৩০.০৬.২০২৬ তারিখের পর উক্ত অদাবীকৃত লভ্যাংশপত্র বাজেয়াপ্ত (Forfeited) করা হবে।
এমতাবস্থায়, আইসিবি ইউনিট সার্টিফিকেট এর বিপরীতে ঘোষিত ২০১৯-২০২০ অর্থবছরের অনগদায়নকৃত লভ্যাংশপত্র আগামী ৩০ জুন, ২০২৬ তারিখের মধ্যে সংগ্রহপূর্বক নগদায়ন করার জন্য সম্মানিত আইসিবি ইউনিট সার্টিফিকেট ধারকগণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
স্বাক্ষরিত/-
ইসরাত জাহান
সহকারী মহাব্যবস্থাপক
ইউনিট ফান্ড ডিপার্টমেন্ট
ফোনঃ ০২-২২৪১০৫০৬০৪