কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৫ জুন, ২০২৬ এ ০৫:০২ PM

আইসিবি ইউনিট সার্টিফিকেট এর রেজিষ্টার বই বন্ধকরণ প্রসঙ্গে।

কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ১৫-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ০১-০৬-২০২৭

আইসিবি ইউনিট সার্টিফিকেট এর সম্মানিত ধারকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আইসিবি ইউনিট সার্টিফিকেট এর ২০২৫-২০২৬ অর্থবছরের লভ্যাংশ প্রচলিত নিয়মানুযায়ী সম্ভাব্য ৩০ জুলাই, ২০২৬ তারিখে ঘোষিত হবে। অর্থবছর সমাপ্তিতে আইসিবি ইউনিট সার্টিফিকেট এর বিপরীতে লভ্যাংশ ঘোষণার প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় হিসাব-নিকাশ এবং ইউনিট সার্টিফিকেট পুনঃমিলকরণ সংক্রান্তে আইসিবি ইউনিট ফান্ড রেগুলেশনস্ ১৯৮১ এর ৮ ধারা অনুযায়ী জুলাই, ২০২৬ মাসে ইউনিট সার্টিফিকেট এর রেজিষ্টার (পুনঃক্রয়, হস্তান্তর/নিবন্ধন, ট্রান্সমিশন, ডুপ্লিকেট লভ্যাংশপত্র ইস্যু, একত্রীকরণ, বিভক্তিকরণ সহ সংশ্লিষ্ট সকল কার্যক্রম) ০১ জুলাই, ২০২৬ তারিখ হতে ৩১ জুলাই, ২০২৬ তারিখ পর্যন্ত (উভয় দিনসহ) বন্ধ থাকবে।

ফাইল ১

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ১

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন